• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসলামি শ্রমিক আন্দোলনের নেতা ও বিএনপি কর্মীর জামায়াতে যোগদান

বরগুনা প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি মো. জালাল গাজী ও স্থানীয় বিএনপি কর্মী ছগীর হাওলাদার। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে কালমেঘা ইউনিয়নের কালমেঘা বাজার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় আয়োজিত এক পথসভায় তারা জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন। পরে দশ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ সুলতান আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে তাদের বরণ করে নেয়।

পথসভায় যোগদানকারী মো. জালাল গাজী ও ছগীর হাওলাদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। সংগঠনটির লক্ষ্য ও কর্মকাণ্ড আমাদের মনে প্রাণে ভালো লেগেছে। তাই আমরা স্বেচ্ছায় এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরগুনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান, পাথরঘাটা উপজেলা আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, পাথরঘাটা পৌর আমির বজলুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. হাসিবুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় ডাঃ সুলতান আহমদ বলেন, দেশের মানুষ একটি সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই রাজনীতিরই প্রতীক। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিচ্ছেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, এই গণজোয়ার আগামী নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেবে।

এদিকে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ধ্যার পর কাকচিড়া ইউনিয়নের কাটাখলি বাজার এলাকায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ জাহিদুল/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার