• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় দিনব্যাপী ধানের শীষের পক্ষে যুবদলের প্রচারণা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন-অ-রশিদ হারুনের পক্ষে দিনব্যাপী প্রচারণা চালিয়েছে পাংশা উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটি।

রোববার (২৫ জানুয়ারি) উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার, পাট্টা ইউনিয়নের বয়রাট, জাগির কয়া, মৌরাট ইউনিয়নের কাচারী মোড়সহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এ প্রচারণা চালানো হয়। পাংশা উপজেলা যুবদল ও উপজেলা যুবদল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিনের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মো. রুহুল আমিন বলেন, ‘হারুন-অর-রশিদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। রাজবাড়ী-২ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষই একমাত্র ভরসা। যুবদল সর্বশক্তি দিয়ে এই প্রচারণা অব্যাহত রাখবে।’

তিনি আরও বলেন, ‘এই আসনের মানুষ পরিবর্তন চায়। তারা ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, ভোটের দিন জনগণ তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দেবে। তরুণ সমাজ আজ বেকারত্ব ও দুর্নীতিতে অতিষ্ঠ। হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি নতুন ও উন্নত রাজবাড়ী গড়ে উঠবে—এই আশায় আমরা মাঠে নেমেছি।’

নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
বিএনপির প্রার্থীকে সমর্থন সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে: সালাহউদ্দিন
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে: সালাহউদ্দিন
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল ও কম্পিউটার জব্দ
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল ও কম্পিউটার জব্দ