• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

তারেক রহমান:

দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ১০:২৫ এ.এম.
সোনারগাঁয়ে নতুন বাস টার্মিনাল মাঠে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান-ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনের আওতায় নিশ্চিত করা হবে এবং দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নতুন বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে। দেশে দখলবাজি, সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান থাকবে না।”

তিনি নারায়ণগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, এই জেলার সবচেয়ে বড় সমস্যা ছিল সন্ত্রাস ও দুর্নীতি। কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, কীভাবে বছরের পর বছর মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল-সবই জনগণ জানে। পাশাপাশি মাদক ব্যবসা নারায়ণগঞ্জ শহরের আরেকটি ভয়াবহ সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, “নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি বড় মাদকের স্পট রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে এসব স্পট উচ্ছেদ করা হবে। মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।

সমাবেশে তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনাই যথেষ্ট নয়। আধুনিক কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন ভাষা শিক্ষার মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে।”

এছাড়া ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

পরিবেশ ও কৃষি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, নদী ও খাল দখল হয়ে যাওয়ায় দেশের কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে সারা দেশে জলাশয় সংস্কার কার্যক্রম শুরু করা হবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর কথাও জানান তিনি।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের বিএনপি ও জোটভুক্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী