• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ এ.এম.
তীব্র তুষারপাত ও জমাট বরফে বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় ও চরম শীতের কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাত, জমাট বরফ ও হিমশীতল বাতাসে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানায়, ঝড়ের প্রভাবে দেশের বহু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের পূর্বাঞ্চলের বড় অংশজুড়ে ‘হিমশীতল বাতাস’ ছড়িয়ে পড়তে পারে। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেক কম তাপমাত্রা বজায় থাকার আশঙ্কাও রয়েছে।

এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়তে পারে, যা বয়স্ক, শিশু ও গৃহহীনদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। স্থানীয় প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং উষ্ণ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে প্রায় ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য, যেখানে বরফ জমে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

চরম শীতের কারণে শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়েছে। ইউনিভার্সিটি অব মিসিসিপি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দুর্যোগ ও পুনরুদ্ধার কার্যক্রমের কারণে অক্সফোর্ড ক্যাম্পাসে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে।

এদিকে, শীতকালীন ঝড়ে ভ্রমণ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে লাখো যাত্রী ভোগান্তিতে পড়েন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা