• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে ফেরত আনলো বিজিবি

   ৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পি.এম.

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে আরাকান আর্মি জেলেদের নাফ নদী দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

এর আগে, গত ৫ নভেম্বর বিকালে সাগর থেকে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরবর্তীতে বিজিবির প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

তিনি আরও বলেন, ২০ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
সৌদির গোপন হামলা, ইরানে নতুন উত্তেজনা
সৌদির গোপন হামলা, ইরানে নতুন উত্তেজনা
অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী
অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী