• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নড়াগাতী

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৫

নড়াইল প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পি.এম.
যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৫। ছবি: ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতী থানায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক দশটার দিকে গোপন সংবাদে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আয়মান (৬ ইবি)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বসতবাড়িতে চালানো হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি ছুরি, একটি স্টিলের তরবারি, একটি কোঁচ, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিফর্ম সেট, একটি হ্যান্ডকাফ এবং নগদ চার হাজার সাতশ চল্লিশ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবদুন গ্রামের মো. ইব্রাহিম কাজী (৩২), পিতা ইলিয়াস কাজী; ফরহাদ শেখ (২৫), পিতা শেখ সৈয়দ আলী; ইসরাফিল মুন্সি (১৬), পিতা ইব্রাহিম মুন্সি; জাহিদুল ইসলাম (২২), পিতা (মৃত) সারোয়ার এবং আব্দুল কাদের (২১), পিতা (মৃত) তাহাদ্দুদ। তাঁরা সবাই নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের বাসিন্দা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানকারী কর্মকর্তা ক্যাপ্টেন আয়মান বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ও অস্ত্র কারবার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সে জন্য স্থানীয়ভাবে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।’

এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমরা বহুদিন ধরে দেখছি কিছু মানুষ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। আজকের অভিযানে এলাকার কিছুটা স্বস্তি ফিরেছে। আশা করি, প্রশাসন নিয়মিতভাবে এই ধরনের পদক্ষেপ নিবে। যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান জরুরি।’

ভিওডি বাংলা/ মোঃ মাহফুজুর রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার