• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসনাত আব্দুল্লাহ

পোস্টার পুড়িয়ে বা ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না

কুমিল্লা প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পি.এম.
এক উঠান বৈঠকে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যানারে আগুন লাগানো, পোস্টার ছিঁড়ে ফেলা বা কর্মীদের ভয় দেখানো গণজোয়ারকে থামাতে পারবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

বলেন, ‘আপনারা যারা আমাদের কর্মীদের আঘাত করছেন, আল্লাহ তাঁদের বিচার করবেন। আমাদের মজলুমত্ব আল্লাহর কাছে পৌঁছে যায়। যারা জালেমি করছেন, তারা জমিনে আল্লাহর বিচার পাবেন।’

উঠান বৈঠকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে: সালাহউদ্দিন
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে: সালাহউদ্দিন
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল ও কম্পিউটার জব্দ
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল ও কম্পিউটার জব্দ
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে: আবদুল আউয়াল মিন্টু
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে: আবদুল আউয়াল মিন্টু