• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সৌদিতে প্রবাসীরাও এবার মদ কিনতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পি.এম.
সংগৃহীত ছবি

২০২৪ সালের জানুয়ারিতে সৌদি আরব চমক দিয়ে ঘোষণা দেয়, রিয়াদে কূটনৈতিক এলাকায় কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়েছে, যেখানে তারা মদ কিনে পান করতে পারবেন। সেই সময় দেশটি বলেছিল, সিদ্ধান্তটি শুধুমাত্র কূটনীতিকদের সুবিধার জন্য নেয়া হয়েছে।

তবে এবার বিষয়টি কেবল কূটনীতিকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ দিকে সৌদি সরকার নীতি পরিবর্তন করে। নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে বসবাসরত বিত্তশালী প্রবাসীরা এখন মদ কিনতে এবং পান করতে পারবেন। সরকার এ নীতি পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

প্রবাসীদের ক্ষেত্রে শর্ত হলো, তাদের প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে, যার বার্ষিক খরচ ১ লাখ রিয়াল। অথবা মাসিক আয় ৫০ হাজার রিয়ালের বেশি হলে তারা মদ কিনতে পারবেন। তবে কোনো মুসলিম প্রবাসীর কাছে মদ বিক্রি করা হবে না; শুধুমাত্র অমুসলিম নাগরিকরা এই সুযোগ পাবেন।

মদ কেনার সময় প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শন করতে হবে এবং ধর্মীয় পরিচয়ও জানানোর বাধ্যবাধকতা থাকবে।

বিত্তশালী প্রবাসীরা জানিয়েছেন, দোকানে প্রবেশের আগে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। দোকানে প্রচুর ভিড় হয়, কখনও কখনও বাইরের লাইন এক ঘণ্টা পর্যন্ত থাকে। মদের দাম ইউরোপের তুলনায় তিনগুণ বেশি হলেও ব্ল্যাক মার্কেটের তুলনায় এখানে দাম কম হওয়ায় মানুষ কিনছেন।

এখনও পর্যন্ত এই দোকানে পর্যটক প্রবেশ করতে পারবেন না, তবে ভবিষ্যতে পর্যটকদের জন্য ব্যবস্থা করা হতে পারে।

উল্লেখ্য, ১৯৫২ সালে সৌদি আরব সম্পূর্ণভাবে মদ নিষিদ্ধ করে। কিন্তু প্রিন্স সালমান ২০২৪ সালে দেশকে বিশ্বের কাছে উদার হিসেবে উপস্থাপন করতে রিয়াদে মদের দোকান চালু করেন, যা ৭৩ বছর ধরে চলা নিষেধাজ্ঞা শেষ করে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা