• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত ও সাংবাদিকদের সুরক্ষায় একগুচ্ছ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচনী ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ, সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠন এবং ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ইশতেহার ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।   

বিএনপির নীতি-নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে শক্তিশালী করতে এবং নির্ভীক সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে এসব প্রতিশ্রুতি রাখা হয়েছে ইশতেহারে।

ইশতেহারে স্থান পাওয়া প্রধান বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা

বিএনপি জানিয়েছে, তারা নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে। সাংবাদিকদের কাজের সুরক্ষা ও স্বীকৃতি প্রদানে দলটি বদ্ধপরিকর। রাষ্ট্র বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করবে। গণমাধ্যম, গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যম অফিসের ওপর যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন ও আইনি সুরক্ষা

আইনি জটিলতা ও হয়রানি বন্ধে বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ পুনঃনিরীক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে রুজুকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নির্যাতন রোধে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে।

স্বাধীন রেগুলেটরি কাঠামো ও গুজব রোধ

মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক ‘মিডিয়া রেগুলেটরি কাঠামো’ গড়ে তোলার কথা বলা হয়েছে। ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে সমন্বয় করে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা বজায় রাখতে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রাখা হবে।

সাংবাদিক কল্যাণ ও বিজ্ঞাপন নীতি

সাংবাদিকদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিতে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা আছে ইশতেহারে। এর মাধ্যমে নানামুখী কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে দীর্ঘদিনের রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে বিএনপি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী