• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

জাইমা রহমান:

নারীদের নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলকে-ই নিতে হবে

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পি.এম.
তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান-ছবি-ভিওডি বাংলা

রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, নারীরা নিরাপদ না হলে রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটিতে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

জাইমা রহমান বলেন, পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে একটি সুস্পষ্ট ও টেকসই পাইপলাইন তৈরি করতে হবে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে ভবিষ্যতে দক্ষ ও যোগ্য নারী নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে না। তিনি বলেন, “ধারাবাহিকতা না থাকলে ভালো ভালো নেত্রীদের সামনে আনার সুযোগও নষ্ট হয়ে যায়।”

নারী নেতৃত্ব বিকাশের বিষয়ে তিনি বলেন, একজন অভিভাবক বা অভিজ্ঞ মানুষের ছায়া ছাড়া নেতৃত্ব বিকশিত হয় না। “তালগাছের ছায়া না থাকলে যেমন ছোট গাছ বড় হতে পারে না, তেমনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া নারী নেতৃত্বও এগোতে পারে না,”-উপমার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।

জাইমা রহমান আরও বলেন, পুরুষদের জন্য রাজনীতিতে নানা সুযোগ-সুবিধা থাকলেও নারীদের ক্ষেত্রে সেই সুযোগ অনেক সময় তৈরি করা হয় না। তিনি স্পষ্ট করে বলেন, সব পুরুষ নেতাই যে সহযোগিতা করেন না-এমন নয়, তবে নারীদের নিজেদের মধ্যে সংযোগ ও নেটওয়ার্ক তৈরি করাও অত্যন্ত জরুরি।

রাজনীতিতে অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি তুলে ধরে জাইমা রহমান বলেন, অর্থনীতি রাজনীতিতে টিকে থাকার একটি বড় বাস্তবতা। নারী নেত্রীদের জন্য অর্থনৈতিক সুযোগ ও সহায়তা নিশ্চিত করা গেলে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে করে নারীরা রাজনীতি থেকে দূরে থাকার প্রবণতা কমবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জাইমা রহমান বলেন, দেশকে নতুনভাবে গড়তে হলে চিন্তার পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, “আমরা অন্য রকম একটা বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।”

সবশেষে তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। নারীবান্ধব রাজনীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী