• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কটকবাজারে পুকুরে অভিযান, উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র

কুমিল্লা প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পি.এম.
র‍্যাব কটকবাজারের পুকুর থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলি পরিদর্শন করছে-ছবি: সংগৃহীত

কুমিল্লার ভারত সীমান্তবর্তী কটকবাজারে একটি পুকুর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব-১১ কুমিল্লা কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে খোঁড়া হচ্ছে।

অভিযানকালে একাধিক পিস্তল, বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মেজর সাদমান জানান, সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো অস্ত্রগুলো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।

র‍্যাব অভিযান শেষে বিস্তারিত তথ্য জানাবে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকার অবৈধ অস্ত্র সংরক্ষণ ও পারাপারের ঘটনা মাঝে মাঝে ঘটে। এই ধরনের অভিযান নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার