• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: নৌবাহিনী প্রধান

   ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ এ.এম.
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের সব প্রান্তে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভোটের মাধ্যমে জাতি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।”

তিনি আরও যোগ করেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার যেন ঠিক থাকে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং নতুন সরকার থেকে দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশা থাকে।”

সারা দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে দেশের ২৯৯ সংসদীয় আসনের জন্য মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে মোট ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ বসানো হয়েছে।

এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১,৭৫৫ জন দলীয় প্রার্থী, ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৮৩ জন নারী প্রার্থী (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)।

ভোটার সংখ্যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল হওয়ায় এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত
বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসানীতি
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত
একযোগে ডিএমপির ৬ কর্মকর্তা বদলি