• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মনে হচ্ছে আমি একেবারে নতুন ভোটার

কয়রা (খুলনা) প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পি.এম.
গোবরা ঘাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন ৭০ বছর বয়সী আবদুর রাজ্জাক-ছবি-ভিওডি বাংলা

সারাদেশের মতো উৎসব মুখর পরিবেশে খুলনার কয়রা উপজেলায় ভোটগ্রহণ চলছে। এখানকার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষদের পাশপাশি মহিলা ভোটারও চোখে পড়ার মতো।  

সুন্দরবনঘেঁষা কয়রা উপজেলার গোবরা ঘাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। এই কেন্দ্রে ভোট দিতে আসেন 
৭০ বছর বয়সী আবদুর রাজ্জাক। এক পায়ে ভর দিয়ে চলতে হয় তাঁকে। তবু এবারের নির্বাচনে ভোটদানে বেশ আগ্রহী তিনি।

জানতে চাইলে আবদুর রাজ্জাক হাসিমুখে বলেন, ‘বহু বছর পর ভোট দিলাম, মনে হচ্ছে আমি একেবারে নতুন ভোটার।’

পেশায় মুদিদোকানি আবদুর রাজ্জাকের বাড়ি কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তিনি ভোটার। সংসদ নির্বাচনে এত সকালে ভোট দিতে আসার অভিজ্ঞতা তাঁর আগে কখনো হয়নি। এবার সকাল সাতটার মধ্যেই কেন্দ্রে আসেন। ভেবেছিলেন, সবার আগে ভোট দিয়ে ফিরে যাবেন। কিন্তু এসে দেখেন, তাঁর সামনে ভোটারদের লম্বা সারি। বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় অন্য ভোটাররা তাঁকে আগে ভোট দেওয়ার সুযোগ করে দেন। এই কেন্দ্রটিতে নাতিকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন গোবরা গ্রামের মোমেনা খাতুন। তিনিও ভেবেছিলেন, সকাল সকাল গেলে ভিড় কম হবে। কিন্তু এসে অবাক হন। তিনি বলেন, ‘ভাবছিলাম ফাঁকা পামু। কিন্তু দেখি আমাদের আগেই অনেক মানুষ আইছে।’

এই কেন্দ্রের দুটি ভবনে ভোট গ্রহণ চলছে-একটিতে পুরুষ ও অন্যটিতে নারী ভোটারদের জন্য। সকাল সাড়ে সাতটার দিকে গিয়ে দেখা যায়, দুই পাশেই ভোটারদের দীর্ঘ সারি। ভেতরে পোলিং এজেন্টরা ভোটার নম্বর যাচাই করে দুটি করে ব্যালট পেপার দিচ্ছেন-একটি গণভোটের এবং অন্যটি প্রার্থীদের প্রতীকসংবলিত। দুটি ব্যালটে ভোট দিতে গিয়ে ভোটারদের কিছুটা বেশি সময় লাগছে।

সুন্দরবনসংলগ্ন কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনটি খুলনার সবচেয়ে বড় সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। আসনটিতে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী—বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পি (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুল্লাহ আল গালিব (হাতপাখা) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে)।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার