• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীরা ভোগান্তিতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ এ.এম.
মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলতে থাকা যানবাহনের সারি-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৮টার পর থেকে চট্টগ্রামমুখী লেনে যানবাহন প্রায় থেমে থেমে চলছে। এতে সাধারণ যাত্রী ও চালকরা দীর্ঘ সময় একই স্থানে আটকে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। শিমরাইল ও মদনপুর এলাকায় যানজটের তীব্রতা সবচেয়ে বেশি। কুমিল্লাগামী যাত্রী শাহজালাল মিয়া বলেন, “গাড়িতে ওঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনেই আধা ঘণ্টা ধরে আটকে আছি। মাত্র দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে আজ কতক্ষণ লাগবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

পরিবহন চালকরা জানান, মহাসড়কে আজ গাড়ির চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। মদনপুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে সংস্কার কাজ থাকায় মূল মহাসড়কে এ প্রভাব পড়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুর রহমান বলেন, “মদনপুরে এশিয়ান হাইওয়ে সংস্কারের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অতিরিক্ত গাড়ির চাপের ফলে যানজট তৈরি হয়েছে। তবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার