• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পি.এম.
ব্যারিস্টার রুমিন ফারহানা- ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধার সম্মুখীন হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে রাত ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল অর্পণ করার কথা ছিল। কিন্তু কিছু বিএনপি নেতাকর্মী তার ও তার সমর্থকদের ওপর হামলা চালায়।

রুমিন ফারহানা বলেন, “আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়। আমার একজন কর্মীও আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে।” তিনি এই হামলাকে “পুরোপুরি পূর্বপরিকল্পিত” এবং “ভয়ংকর হিংস্রতা” হিসেবে অভিহিত করেন। তার মতে, নির্বাচনে পরাজিত হওয়া এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থতার ক্ষোভে গুন্ডা প্রকৃতির লোকেরা এই আক্রমণ চালিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি স্থানীয় পর্যায়ে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে। রুমিন ফারহানা আরও যোগ করেন, “সরকার মাত্রই দায়িত্ব গ্রহণ করেছে। এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উশৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার সমর্থকদের আসার পাল্টা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, “প্রথমত, এটি সত্য নয়। আর যদি কেউ যেতও, তার মানে কি তাকে মারতে হবে? এতে সরকারের চরিত্র নিয়েও প্রশ্ন উঠবে।”

রুমিন ফারহানা এই ঘটনার উপর ‘সংঘবদ্ধ আক্রমণ’ উল্লেখ করে যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপের চেষ্টা করে, তবে সরকারেরকেও এর পরিণতি ভোগ করতে হবে।”

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার