আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একই সঙ্গে সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
তাপমাত্রার হিসাবে দেখা গেছে, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে।
সূর্যাস্ত আজ সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ কোনো ধরনের সতর্কসংকেত জারির প্রয়োজন নেই।
ভিওডি বাংলা/এমএস







