• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাজ্যের রণতরির প্রয়োজন নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ১২:৩১ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরি মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর এই মন্তব্য আসে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরির একটি, এইচএমএস প্রিন্স অব ওয়েলস, পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে।

ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের এককালীন গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্য, সম্ভবত সব মিত্রের চেয়ে সেরা, মধ্যপ্রাচ্যে দুটি রণতরি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

একই পোস্টে ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোঁচা দেন। তিনি লেখেন, “ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার। আমাদের আর এগুলোর প্রয়োজন নেই। তবে আমরা মনে রাখব। আমরা এমন মানুষ চাই না, যারা যুদ্ধ শুরু হওয়ার পর, যখন আমরা ইতিমধ্যে জিতেছি, তখন যোগ দেয়।”

তথ্যসূত্র: আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা