• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেছেন, নারী নির্যাতনের বিরুদ্ধে গৌরীপুরে ‘জিরো টলারেন্স’ নীতি থাকতে হবে। সমাজের সকলকে নারী নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়। এর আগে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা চত্বরে শেষ হয়।

প্রধান অতিথি হিসাবে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। গৌরীপুরে নারী নির্যাতনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না—এখানে জিরো টলারেন্স ঘোষণা করা হলো।” এই কর্মসূচি বাস্তবায়নের জন্য গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানকে নির্দেশ দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসুম ও শিক্ষিকা নূপুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম।

এ সময় আরও বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষিকা নাদিরা জ্জামান পান্না, ক্রিয়েটিভ মহিলা সমিতির সদস্যসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নারী উন্নয়ন, সমতা ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পরে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

দিবস পালন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে গৌরীপুর হারুণ পার্কে ক্রিয়েটিভ মহিলা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

ভিওডি বাংলা/হুমায়ুন কবির/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার