দেরিতে বাড়ি ফিরলে মা-বাবা কথা বলেন না: তৃণা সাহা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার সাবলীল অভিনয়, হাসি-কান্নার অভিব্যক্তি এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। প্রায় এক দশক ধরে অভিনয় জগতে সক্রিয় থাকলেও, পরিবারের কাছ থেকে এখনো পুরোপুরি স্বীকৃতি পাননি এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা দিক তুলে ধরেন তৃণা। তিনি জানান, অভিনয়ে আসার কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না। তার পরিবারের কেউই বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে অভিনয় পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বাবা-মায়ের আপত্তির মুখে পড়তে হয় তাকে।
অভিনেত্রীর ভাষ্য, ‘বাবা-মা আজও খুশি নয়। এখনও কাজ সেরে দেরি করে বাড়ি ফিরলে তারা আমার সঙ্গে কথা বলে না। আজও শুনতে হয়-কী করিস এসব?’
তৃণা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলাতে শিখেছেন তিনি। তার মতে, পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘আমি এখন বড় হয়েছি। তারা যেমন আমাকে স্পেস দেন, আমিও তাদের দিই। আমার বিশ্বাস, কেউ যখন রেগে থাকে তখন তাকে বেশি বোঝালে উল্টো পরিস্থিতি খারাপ হতে পারে,’ বলেন এই অভিনেত্রী।
ভিওডি বাংলা/জা







