প্রথমবার এক মঞ্চে জায়েদ খান ও মাহি

চলতি পর্বে টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এটি তাদের প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া।
চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় আলোচিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এটি তাদের প্রথমবার কোনো অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া।
পর্বটির মূল আকর্ষণ হবে জায়েদ-মাহির জমজমাট আড্ডা ও গানের তালে পারফরম্যান্স। বিশেষ করে, এবারই প্রথম তারা এক মঞ্চে নাচবেন। আড্ডার ফাঁকে তারা ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প শেয়ার করবেন, যা দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়াবে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে পর্বটি সম্প্রচার হবে। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সঞ্চালক হিসেবে জায়েদ খানের এই শো ইতিমধ্যেই প্রবাস ও দেশের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।







