• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু সন্তানের সামনেই ধর্ষণ চেষ্টার অভিযোগ

পাবনা প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনা আমিনপুর থানা এলাকার  সিন্দুরী গ্রামে ঈদের পোশাক কেনার  টাকা দিয়ে আপন ভাতিজা বউকে শিশু সন্তানের সামনেই  ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে হেলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

মায়ের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার বর্ণনা দিয়েছে সেই শিশু সন্তান। এবিষয়ে অভিযুক্ত চাচা শশুর হেলালকে আসামী করে থানায়  একটি  ধর্ষণ চেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। 

আসামী গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। 

এদিকে  ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত হেলাল সিন্দুরী প্রাইমারী স্কুলে চাকরী করলেও সে দীর্ঘদিন ধরে গরীব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে খারাপ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব থাকার কারণে হেলালের বিরুদ্ধে বিচার তো দুরের কথা কেউ মুখ খুলারও সাহস পায়নি। 

এমন কি সেসময়  নিজের ইজ্জত বাঁচাতে অভিযুক্ত হেলালের ভয়ে বসত ভিটা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় কেউ কেউ।

এঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হেলালের দৃষ্টান্তমুলাক শাস্তি দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী পরিবার।

ভিওডি বাংলা-আলমগীর কবির পল্লব/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফিশিং ট্রলারে আগুন, প্রকৌশলীসহ দগ্ধ ৬
বরিশালের আগৈলঝাড়ায় অনিয়মের অভিযোগে ব্রিজের অংশ ভেঙে তদন্তে মেলে বাঁশের কঞ্চির ব্যবহার। ছবি: সংগৃহীত
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ
ফাইল ছবি
বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি