• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মব সংস্কৃতি গণতন্ত্রের জন্য অশনিসংকেত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ পি.এম.
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে মূল্যবোধ বোঝার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে। সংসদীয় রাজনীতির চর্চার মধ্যেও যখন কোনো কোনো মহল সীমা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে জনতার উচ্ছৃঙ্খল আচরণে পরিণত করতে চায়, তখন জাতি সতর্ক হয়ে যায়—আবার কোনো ভিন্ন ধরনের মনোভাব ফিরে আসছে কি না।

শনিবার (১৪ মার্চ)জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশিষ্ট রাজনীতিবিদ মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, যাদু মিয়ার মৃত্যুবার্ষিকীতে তিনি সংশ্লিষ্ট সব মহলকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, বিশ্ব ইতিহাস যেমন দেখিয়েছে, তেমনি বাংলাদেশের অভিজ্ঞতাও প্রমাণ করেছে—দেশের রাজনীতি ও উন্নয়নের একমাত্র পথ গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। এর বাইরে যখনই কেউ দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তনের চেষ্টা করেছে, তখনই জাতীয় সংকট সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বহুবার বলেছেন—গণতন্ত্র হয়তো সর্বোত্তম ব্যবস্থা নয়, কিন্তু এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা এখনো আবিষ্কৃত হয়নি। তাই গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি ও মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। বাংলাদেশের ইতিহাসও দেখিয়েছে, যে রাজনৈতিক দল, নেতৃত্ব বা প্রক্রিয়া এই মূল্যবোধ থেকে বিচ্যুত হয়েছে, তখনই জাতি সংকটে পড়েছে।

মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে নতুন রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে, সেখানে যদি গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশি পরিচয় এবং ধর্মীয় মূল্যবোধকে সঠিকভাবে ধারণ করা যায় এবং ধর্মকে ব্যবসার হাত থেকে রক্ষা করা যায়, তবে দেশকে পরাজিত করার মতো কোনো শক্তি থাকবে না।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সচেতনভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে কাজ করছে। আমাদের স্পষ্ট অবস্থান—সবার আগে বাংলাদেশ। দিল্লি কিংবা পিন্ডির প্রতি যাদের আকর্ষণ রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানের মাধ্যমে তাদের সেই মোহ কাটাতে চাই।

বিশিষ্ট ছড়াকার আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, রাজনীতিবিদ সৈয়দ দিদার বকত এবং রিটা রহমানসহ অন্যরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাদক ব্যবসায়ী আমার ছোট ভাই হলেও ছাড় নয়: হাবিবুর রশিদ
প্রতিমন্ত্রী রাজিব আহসানের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন
মন্ত্রীদের ১০০ দিন রবি-রাজিবের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক