• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানি স্পিকার

উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি নিরাপত্তা নয়, বরং হুমকি

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পি.এম.
ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও সৈন্য উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। শনিবার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে—অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো কোনো দেশকে নিরাপত্তা দেয় না, বরং সেগুলোই বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সব সময় ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের বিষয়ে তাদের তেমন মাথাব্যথা নেই।

মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, যারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বা তাদের আশ্রয়ে থাকে, তারা বাস্তবে নিরাপদ নয়; বরং অরক্ষিত অবস্থায় থাকে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দেশ স্বাভাবিকভাবে চলছে এবং প্রয়োজনীয় সব ধরনের সেবা কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দেশের ওপর চাপিয়ে দেওয়া এই অন্যায্য যুদ্ধের ১৫ দিন পার হয়েছে। পরিবহন ও যোগাযোগসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

তিনি বলেন, জনগণের সহযোগিতায় ইরান এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যা কিছু ধ্বংস করেছে, তা আগের চেয়েও সুন্দরভাবে পুনর্গঠন করা হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা