• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ মার্চ ২০২৬, ১০:২০ পি.এম.
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখা কমিটির পর্যালোচনায় নতুন চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে এবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। এর মধ্য দিয়ে এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি ঘটবে। ইসলামি বিধান অনুযায়ী চন্দ্র মাসের সূচনা নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) রাত থেকেই শুরু হবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি টানা চার দিন কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, কর্মী ও নিয়োগকর্তাদের প্রস্তুতি নিশ্চিত করতে আগাম এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে জরুরি সেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং কর্মীদের উৎসব উদযাপন সহজ হবে।

এদিকে তুরস্ক ও সিঙ্গাপুর জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে। তুরস্কে ২০ মার্চ (শুক্রবার) এবং সিঙ্গাপুরে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার সম্ভাবনা ও জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান