• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপের প্রস্তুতি: চমক রেখে স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক    ১৯ মার্চ ২০২৬, ০৪:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ঘোষিত দলে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মূলত ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হওয়ায় বিকল্প হিসেবে এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে।

দল ঘোষণায় কিছুটা চমক রেখেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। চোট ও ফিটনেস সমস্যার কারণে দলে রাখা হয়নি লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোকে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ।

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার তোমাস পালাসিওস ও ফুল-ব্যাক গ্যাব্রিয়েল রোহাস।

অন্যদিকে বিতর্ক নিয়েও আলোচনায় রয়েছেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। ক্লাব পর্যায়ের এক ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠলেও তাকে দলে রেখেছেন স্কালোনি।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।

এই প্রীতি ম্যাচটি দল গঠন ও খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে কোচিং স্টাফ।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

রক্ষণভাগ:
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস

আক্রমণভাগ:
লিওনেল মেসি, নিকোলাস পাজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ, জুলিয়ান আলভারেজ

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফিনহার হ্যাটট্রিকে বড় জয় বার্সার, হোঁচট খে‌লো লিভারপুল
রাফিনহার হ্যাটট্রিকে বড় জয় বার্সার, হোঁচট খে‌লো লিভারপুল
বাতিল হলো আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা
বাতিল হলো আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা
মিরপুরে রুদ্ধশ্বাস লড়াই শেষে সিরিজ জিতল বাংলাদেশ
মিরপুরে রুদ্ধশ্বাস লড়াই শেষে সিরিজ জিতল বাংলাদেশ