• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ মার্চ ২০২৬, ০১:২২ পি.এম.
অন্ধ্রপ্রদেশে ভোরের দিকে বাস ও লরির সংঘর্ষ-ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম জেলার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হরিকৃষ্ণ ট্রাভেলসের প্রাইভেট বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেলোর জেলার বিঞ্জামুরু যাচ্ছিল। পথে কানিগিরি থেকে আসা একটি পাথরবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে যায়। বাসে তখন প্রায় ৩৫–৪০ যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে ৫ জনকে গুন্টুর জিজিএইচএ হাসপাতালে স্থানান্তরিত করা হবে। 

স্থানীয় পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারকে জানানো এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চালাচ্ছে। ধ্বংসাবশেষে তল্লাশির কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নাইডু দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদিকে খুনি বললেন ট্রাম্প
মোদিকে খুনি বললেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ