• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

মোস্তাফিজকে বাদ দিয়ে পেসার সংকটে কেকেআর

স্পোর্টস ডেস্ক    ২৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আইপিএল শুরুর ঠিক আগে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যেন দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। নিলামে শক্তিশালী দল গড়ে তোলার পরও একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি। সমর্থকদের মুখে হাসির বদলে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে।

বিশেষ করে পেস বোলিং বিভাগে সমস্যা সবচেয়ে বড়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কয়েকজন গুরুত্বপূর্ণ পেসারকে হারিয়ে দলের ব্যালান্স হুমকির মুখে।

এই বিপর্যয়ের সূচনা হয় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে। নিলামে বড় অঙ্কে দলে ভেড়ানো হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত তাকে দল থেকে সরাতে হয়।

২ কোটি রুপির ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাঁকে দলে টানেন শাহরুখ খানের দল।

তবুও মোস্তাফিজকে বাদ দিতে হয়। ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকি এবং বোর্ডের নির্দেশনাই মূল কারণ হিসেবে জানা গেছে। উল্লেখ্য, এর আগে আইপিএলে কখনো ৩ কোটি রুপির বেশি দামে বিক্রি হননি মোস্তাফিজ। এবার তাকে এত বড় অঙ্কে নেওয়া হয়েছিল, যা দলের বিশেষ পরিকল্পনার অংশ ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

এতেই শেষ নয়। দলের আরেক গুরুত্বপূর্ণ ভারতীয় পেসার হর্ষিত রানা হাঁটুর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতি শুধু বোলিংয়ে নয়, লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে সমস্যার সৃষ্টি করবে। হর্ষিতের স্থলাভিষিক্ত হিসেবে দলে নেওয়া হয়েছে নবদীপ সাইনিকে।

আরেক ধাক্কা আসে আকাশদীপের চোটের কারণে। কোমরের সমস্যার কারণে তিনিও টুর্নামেন্ট খেলতে পারবেন না। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার সৌরভ দুবে, যিনি আইপিএলে এখনও অভিষেক করেননি।

বিদেশি পেসার ক্ষেত্রেও সমাধান পুরোপুরি হয়নি। শ্রীলঙ্কার মাতিশা পাতিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়া হয়েছিল। তিনি ডেথ ওভারে দলের ভরসা হওয়ার কথা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে মৌসুমের শুরুতে তিনি অনুপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, মৌসুমের শেষ দিকে তিনি দলে ফিরবেন। এই কারণে এখনো বদলি ঘোষণা করা হয়নি।

সব মিলিয়ে পেস আক্রমণে কলকাতার বড় সংকট স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়া হয়েছে। বর্তমানে পেস বোলিংয়ে ভরসা রাখতে হচ্ছে উমরান মালিক, কার্তিক তিয়াগি এবং বৈভব অরোরার ওপর।

তবুও প্রশ্ন থেকেই যায়—মোস্তাফিজ, হর্ষিতদের মতো মূল শক্তির অভাব কি এত সহজে পূরণ করা সম্ভব?

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব আল হাসানের জন্মদিন আজ
সাকিব আল হাসানের জন্মদিন আজ
পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন
পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, নাঈম-নাদিফও পেয়েছেন দায়িত্ব
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, নাঈম-নাদিফও পেয়েছেন দায়িত্ব