• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

এশিয়া কাপ আর্চারি চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ১২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের আর্চারি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, “সেমিফাইনালে ভুটান এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে পরাজিত করে আমাদের আর্চাররা দেখিয়েছে, বাংলাদেশ এখন আন্তর্জাতিক আর্চারির মানচিত্রে একটি শক্তিশালী নাম। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের এবং তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।”

তিনি আরও উল্লেখ করেন, “সাম্প্রতিক বছরগুলোতে আর্চারির ধারাবাহিক সাফল্য আমাদের জন্য আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে। খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন।

এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া তাদের মানসিক দৃঢ়তার পরিচয়। এই জয় আসন্ন অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক গেমসে পদক জয়ের সম্ভাবনাকে আরও বাড়াবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব আল হাসানের জন্মদিন আজ
সাকিব আল হাসানের জন্মদিন আজ
পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন
পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, নাঈম-নাদিফও পেয়েছেন দায়িত্ব
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, নাঈম-নাদিফও পেয়েছেন দায়িত্ব