• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ১০:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। র‍্যাব-৬ ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে এক সহযোগীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত চক্র পরিচালনা করছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব বলেন, “ইয়ার আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসি ল্যান্ডের অপকৌশলে বঞ্চিত ২৩ ভূমিহীন পরিবার
জলমহাল ইজারা নিয়ে বিতর্ক এসি ল্যান্ডের অপকৌশলে বঞ্চিত ২৩ ভূমিহীন পরিবার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বিধানসভা নির্বাচন: বেনাপলে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ