• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দৌলতদিয়ায় বাসডুবি:

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলে হারিয়ে আজিজের বেদনাদায়ক আর্তনাদ

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ১১:৪৯ এ.এম.
আব্দুল আজিজ-ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গত ২৫ মার্চ সাভারগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। এই দূর্ঘটনায় গার্মেন্টস কর্মী আব্দুল আজিজের ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন (৩০) এবং একমাত্র ছেলে আবদুর রহমান (৬) নিহত হয়েছেন। একই ঘটনায় তার খালা শাশুড়ি নাসিমা বেগম (৪০)ও মারা গেছেন।

আব্দুল আজিজ জানান, ঈদের ছুটিতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতে এসেছিলেন। ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে ২৫ মার্চ বিকালে তারা গান্ধীমারা বাসস্ট্যান্ড থেকে সাভারগামী বাসে ওঠেন। রাজবাড়ীর নতুন বাজার ও বড়পুল স্টপেজ পেরিয়ে বাসটি দৌলতদিয়া ঘাটের দিকে এগোয়। কিন্তু ফেরিতে ওঠার জন্য সড়কে অবস্থান করাকালীন বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়।

“বাসে ঝাঁকুনি লাগল, কয়েক সেকেন্ডের মধ্যে তা পানিতে পড়ে। আমি স্ত্রী ও সন্তানের হাত ধরার চেষ্টা করি, কিন্তু ধরে রাখতে পারিনি। কীভাবে ভেসে উঠেছি, মনে নেই। চোখের সামনে তাদের ডুবে যাওয়া দেখেছি,” কান্নাজড়িত কণ্ঠে বলেন আব্দুল আজিজ।

দূর্ঘটনার পর আব্দুল আজিজ সারা রাত পদ্মার পাড়ে ছিলেন। রাত ১২টার দিকে তিনি স্ত্রীর লাশ শনাক্ত করেন। পরদিন ভোরে একটি পুলিশ সদস্য জানায়, গেঞ্জি পরা শিশুর লাশও উদ্ধার হয়েছে। সেখানে গিয়ে তিনি নিজের ছেলের লাশ শনাক্ত করেন।

বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এতে প্রায় ৪৫ যাত্রী ছিলেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার