• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তাড়াশে জব্দ পেট্রোল ‘গায়েব’, অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ২৯ মার্চ ২০২৬, ১০:৫৪ এ.এম.
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান-ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা পেট্রোল নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জব্দকৃত তেল বিক্রি ও আংশিক গায়েবের অভিযোগ উঠেছে খোদ অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। পরে ওই পেট্রোল বিক্রির জন্য খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযান শেষে জব্দ করা পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয় বলে জানা গেছে। তবে পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিং স্টেশনের এক কর্মকর্তা দাবি করেন, জব্দকৃত দুই ড্রামের মধ্যে এক ড্রাম পেট্রোল সাধারণ মানুষের কাছে জনপ্রতি এক লিটার করে বিক্রি করা হয়। অন্য ড্রামটি মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে বিক্রির কথা বলে সরিয়ে নেওয়া হয়।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে এক ড্রাম পেট্রোল বিক্রি করা হচ্ছে এবং অপর ড্রামটি ইউএনও নিজে নিয়ে যাচ্ছেন-যা নিয়ে জনমনে সন্দেহ আরও জোরালো হয়েছে।

অভিযানের শিকার প্রতিষ্ঠান ‘মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী শাহ আলম মোল্লা অভিযোগ করেন, জরিমানার টাকা পরিশোধ করলেও জব্দকৃত পেট্রোলের কোনো রসিদ বা কাগজপত্র তাকে দেওয়া হয়নি। তিনি বলেন, “রাতে খালি ড্রাম ফেরত দেওয়া হয়েছে, কিন্তু তেলের কোনো হিসাব পাইনি।”

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইউএনও নুসরাত জাহান। তার ভাষ্য, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির দায়ে জরিমানা ও পেট্রোল জব্দ করা হয় এবং পরবর্তীতে দুই ড্রাম তেলই খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে নিয়ম মেনে জনপ্রতি এক লিটার করে বিক্রি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার