• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছুটির দিনে অফিসে ডেকে নারীকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি    ৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে গল্প করার নামে এক নারীকে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনার শিকার হন ২৬ বছর বয়সী ওই নারী। 

ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা এবং দুই সন্তানের মা। তিনি পেশায় গরুর খামারি। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা মুঠোফোনে কল করে গল্প করার জন্য নারীকে তার কার্যালয়ে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে নারীর ওপর যৌন নির্যাতন চালান।

পরে ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল।

হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার