• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের গণভোট-বিরোধী বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার বিকালে ৫টায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এই সমাবেশ গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে আয়োজন করা হয়েছে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের উদ্বোধন হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। তারা ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন এবং গণভোটের পক্ষে স্লোগান দেন।

১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ কার্যক্রমে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকার জনস্বার্থের প্রশ্নে ফ্যাসিবাদী পথে এগোচ্ছে।

তিনি বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। জনগণের রায় মূল্যায়ন না করলে রাজপথই একমাত্র বিকল্প।”

এর আগে, সংসদে বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন সদস্যরা সোমবার আলোচনার পর ওয়াকআউট করেছেন। তারা জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে সংসদ ত্যাগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন সাকি
গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন সাকি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার