• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

৬ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

চলমান তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় গরম কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দেশের ছয়টি বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় জনজীবনে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টির আভাস রয়েছে।

এই বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে টানা গরমে ক্লান্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির এই প্রবণতা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে দেশে কালবৈশাখীর মৌসুম বিরাজ করছে। ফলে বৃষ্টির পাশাপাশি তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকিও বেশি থাকবে। তিনি সতর্ক করে বলেন, এ সময় বাইরে অবস্থান করলে বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে গত বছরের তুলনায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। ফলে তাপপ্রবাহ দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়ার সম্ভাবনা কম থাকলেও, মাসের পরবর্তী সময়ে একাধিক তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে
ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে অঞ্চলে
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে অঞ্চলে
ঢাকাসহ ৯ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ৯ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা