• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাদুল্লাপুরে ৪০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাইদার রহমান (৫৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ছাইদার রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক এনামুল হক জানান, গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫
ছবি: সংগৃহীত
ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার