পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এই আদেশ জারি করা হয়।
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন: সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সিফাত-ই-রাব্বানকে পঞ্চগড় জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থান্দার খায়রুল হাসানকে কুড়িগ্রাম জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রামের সিএমপি এবং চট্টগ্রাম পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে।
বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন: পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লা চৌদ্দগ্রামের সার্কেলে, র্যাবের সনদ বড়ুয়াকে কুমিল্লা লাকসাম সার্কেলে এবং সিলেটের এসএমপি মো. জামশেদ আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যথায়, ২১ এপ্রিল থেকে তাদের বর্তমান পদ ‘তাত্ক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে।
ভিওডি বাংলা/এমএস







