যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি সরবরাহে বাধা দেওয়ার লক্ষ্যে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এই সতর্কবার্তা দেন।
জুলফাগারি বলেন, “ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবকাঠামোতে এমন পরিস্থিতি সৃষ্টি করবে, যার ফলে তারা বছরের পর বছর এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হবে এবং সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে।”
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও জানান, “আজ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ লক্ষ্য করে ইরান ব্যাপক সংখ্যক ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে।”
তিনি দাবি করেন, “এই অভিযানের অংশ হিসেবে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে নিখুঁতভাবে হামলা সম্পন্ন করা হয়েছে।”
ভিওডি বাংলা/এমএস







