• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে:

চলতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামে  উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে টিএমএসএস এর উদ্যেগে এবং পিপিইপিপি ইইউ প্রকল্পের অর্থায়নে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে টিএমএসএস এর উদ্যোগে সাহেব পাড়া মা ও শিশু ফোরাম এবং কনকচাঁপা সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী)  একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত  টিএমএসএস এর টিও-সিএম উম্মে কুলসুম (রোজী), রিজিয়ন প্রধান আব্দুল গফুর খান মো. আব্দুল আলিম প্রোগ্রাম অর্গানাইজার মোঃ এরশাদুল হক এটিও (নিউট্রিশন) মো. আশিকুর রহমান এটিও (নিউট্রিশন)মো. জাকারিয়া এটিও (লাইভলিহুড) মো. শহিদুল ইসলাম এটিও (লাইভলিহুড) সিএনএইচসিপি সহ সাহেবপাড়া মা ও শিশু ফোরামসদস্যবৃন্দ ও কিশোরী বৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার বিকল্প নেই। তাই প্রতিটি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ভিওডি বাংলা/মো. এরশাদুল হক /জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু