• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি: প্রতিমন্ত্রী ইশরাক ফ্যামিলি ও কৃষক কার্ডে নতুন আশার সঞ্চার: মির্জা ফখরুল এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

রাজারহাটের সাগর শীলের মরদেহ ঢাকায় উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে সাগরশীল নামের এক নরসুন্দর শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে ঢাকার গাজিপুর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে রাজারহাট এলাকার মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত রহিম বাদশার কাছে লাশ হস্তান্তর করেছেন।

রহিম বাদশা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে লাশ পাঠানোর ব্যবস্থা করেছেন। নিহত সাগর (২৭) রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি নাপিতপাড়া গ্রামের রবীন্দ্রনাথের ছেলে। সাগর শীল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সাগর শীল দাদা, দাদি, বাবা-মা, স্ত্রী ও এক ছেলে রেখে আত্মহত্যার পথ বেছে নেয়ায় পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

রহিম বাদশা জানান, সাগর আত্মহত্যা করার পর তার বাসার লোকজন তাকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে সাগরের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করেন।

সাগর শীল রহিম বাদশার গ্রামের বাড়ির পাশের গ্রামের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে রহিম বাদশা ঢাকায় অবস্থান করায় শুধু সাগর শীল নয়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কিংবা বাইরের জেলার অসহায়, পঙ্গু ও দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগীতা করে আসছেন।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাব
গৌরীপুরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাব
গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার