• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নিহতরা ধানকাটা শ্রমিক

অনিরাপদ ট্রাকযাত্রাই হয়ে গেল শেষযাত্রা

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পি.এম.
ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে হতাহত সবাই ধানকাটা শ্রমিক।  তারা টাকা বাঁচাতে বাসে না গিয়ে ট্রাকে যাচ্ছিলেন কাজের সন্ধান পাওয়া স্থানে।  আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কয়েকজন হতাহত ব্যক্তির স্বজন পুলিশের কাছে এ তথ্য জানিয়েছেন।

মোটকথা অর্থসংকট অভাবের তাড়নায় টাকা বাঁচাতেই ট্রাকযোগে ছুটছিলেন কাজে। আর এই অভাবই তাদের নিয়ে গেলো না ফেরার দেশে।

এর আগের দিন সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হন ও আহত হন আরও ছয়জন। তারা সবাই বোরো ধান কাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২); বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) এবং আবদুর রশিদ (৫৮)। তাঁদের সবার বাড়ি দিনাজপুরে। তাঁদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  এ ছাড়া আরেক আহত ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে একটি চালবোঝাই ট্রাকে করে ১৩ জন শ্রমিক নোয়াখালীর দিকে যাচ্ছিলেন।  ভাড়া কমানোর উদ্দেশে তারা ট্রাকের ওপর বসে যাত্রা করেন।  পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহত সোহরাব হোসেনের ভগ্নিপতি জসিম উদ্দিন সকালে দাউদকান্দি হাইওয়ে থানায় এসে বলেন, নিহত ব্যক্তিদের সবাই ধান কাটার শ্রমিক।  তাদের মধ্যে সোহরাব তার (জসিম উদ্দিন) স্ত্রীর বড় ভাই।  কাজের উদ্দেশ্যে নোয়াখালী যাচ্ছিলেন তারা। সোহরাব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

এদিকে আজ সকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এসআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা