• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলাউদ্দিন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, ঢোলসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়।

আনন্দ শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেলথ কেয়ার এর চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উক্ত র‍্যালিতে অংশ নেন।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক এলাকায় জমেছে গ্রামীণ মেলা। বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মাটির তৈরি পুতুল, পাতিল, কড়াই, হাতি, ঘোড়াসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এ ছাড়া বিন্নি ধানের খৈ, মিঠাই ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং বাচ্চাদের আকর্ষণীয় খেলনার শতাধিক স্টল নিয়ে বসেন দোকানিরা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে চরকি, মিনি ট্রেন ও নাগরদোলা।

এছাড়াও সকাল থেকে দিনব্যাপী আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশ করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।

ভিওডি বাংলা/জা

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা