• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ আটক ১

নেত্রকোনা প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়ার দামিনা মোড়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে।
 
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্ব একটি টিম নেত্রকোনা- আঠারবাড়ী সড়কের কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী গ্রামীন সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২৮ কেজি গাঁজা অবৈধ বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৪০ হাজার টাকা। 
 
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার ছেলে মো. জিল্লুর রহমান (৪৪)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করেন।
 
ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/জা 
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
বগুড়ায় মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেপ্তার
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা