• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চবিতে বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

চবি প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

দেশ গড়ার প্রত্যয়ে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এ দেশে আর কোনো অগণতান্ত্রিক শাসনব্যবস্থা কেউ কায়েম করার দুঃসাহস দেখাতে না পারে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'জারুলতলা' প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে বৈষম্যহীন সমাজ গড়ার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা ছিল, আজকের উৎসবমুখর পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা বহুলাংশে সফল হয়েছি। চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই প্রাণচাঞ্চল্য ও সম্প্রীতির মনোভাবই আমাদের সকল ত্যাগের সার্থকতা।

দেশের সামগ্রিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, এ দেশ ১৮ কোটি বাংলাদেশীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল বাংলাদেশীকে এক প্ল্যাটফর্মে আনার যে দর্শন দিয়েছিলেন এবং দেশনায়ক তারেক রহমান তাঁর ৩১ দফায় যে 'রংধনু জাতি' গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি সেই বৈচিত্র্য ও ঐক্যের প্রতিফলন দেখতে পাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই ঐক্যই আমাদের কাঙ্ক্ষিত উন্নতির পথে নিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী চবি শাটল ট্রেনের সমস্যাসহ বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না এবং অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। 

এ সময় তিনি ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য