• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ এ.এম.
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত থাকা আলোচনা আবারও শুরু হওয়ার শক্ত সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে ইসরায়েল ও লেবাননের চলমান আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ‘সারা বিশ্বে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে। শক্তি প্রয়োগের নিয়মগুলো উপেক্ষা করা হচ্ছে।’

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।’ পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ‘জোরালো সদিচ্ছা নিয়ে অবশ্যই আলোচনা পুনরায় শুরু করতে হবে, একইসঙ্গে যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে।’

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা