• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিয়েভের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পি.এম.
কিয়েভের দক্ষিণাঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার তৎপরতা: ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ-এর দক্ষিণাঞ্চলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৮ এপ্রিল) শহরের হলোসিভস্কি এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরের দিকে এক ব্যক্তি হঠাৎ রাস্তায় নেমে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে শুরু করেন। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল দ্রুত রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারী নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি কয়েকজন পথচারীকে জিম্মি করে কাছাকাছি একটি সুপারমার্কেটে নিয়ে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং শুরু হয় উত্তেজনাপূর্ণ অভিযান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে ঘিরে ফেলে এবং দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধের পর তাকে নিস্তেজ করতে সক্ষম হয়। একপর্যায়ে সুপারমার্কেটের ভেতরেই পুলিশের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়। জিম্মিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো বলেন, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুর অবস্থাও সংকটাপন্ন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রাসলান ক্রাভচেঙ্কো। তিনি জানান, নিহত হামলাকারীর বয়স ৫৮ বছর এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মস্কো থেকে কিয়েভে এসেছিলেন। হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পেছনে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক কোনো যোগসূত্র রয়েছে কি না-তা খতিয়ে দেখছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান