• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সোমালিল্যান্ডে দূত নিয়োগ: ইসরায়েলের নিন্দায় বাংলাদেশসহ ১২ দেশ

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সোমালিয়া থেকে পৃথক হওয়ার দাবিতে থাকা সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১২টি মুসলিম দেশ। এই যৌথ অবস্থানে আরও রয়েছে পাকিস্তান, সৌদি আরব, মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কুয়েত।

শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে দেশগুলো এই নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে ইসরায়েলের এ উদ্যোগকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে জানান, সোমালিল্যান্ডে ইসরায়েলি দূত নিয়োগ ‘সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’।

তারা আরও উল্লেখ করেন, কোনো রাষ্ট্রের ঐক্য ক্ষুণ্ন করে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে এমন একতরফা পদক্ষেপ তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের সংবিধানের মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন’। পাশাপাশি এ পদক্ষেপকে বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করে সতর্ক করা হয় যে এটি হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।

সূত্র: আরব নিউজ, কাতার নিউজ এজেন্সি, আল-আরাবিয়া, জর্ডান নিউজ

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যা
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যা
মোদিকে খুনি বললেন ট্রাম্প
মোদিকে খুনি বললেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি