• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

হামে আক্রান্ত বেশিরভাগের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগী, একই সঙ্গে বাড়ছে মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত সারা দেশে হামে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ১৮১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক আরও ২৩ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছে।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে শনাক্তকৃত হামের রোগীদের মধ্যে ৩৪ থেকে ৬০ ভাগের বয়স ৯ মাসের কম, যা উদ্বেগের বিষয়। শরীরে হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড অর্জিত না হওয়ায় হাম হতে পারে।

এছাড়া বিভিন্ন কারণে মায়েদের কাছ থেকে সন্তানের মধ্যে যথেষ্ট ইমিউনিটি ট্রান্সফার না হওয়া এবং অপুষ্টি ও ভিটামিন ঘাটতি থেকেও ৯ মাসের কম বয়সি শিশু আক্রান্ত হয়েছে বলে মনে করেন তারা।

সারা দেশে হঠাৎ কেন হামের এই দুর্যোগ নেমে এলো, এ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্ট সবাই। বিশেষজ্ঞরা এর জন্য বিগত দুটি সরকারসহ বর্তমান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করছেন।

তাদের মতে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে হাম রোগটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে হামে আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার অনুপাতে হামের টিকা মজুত না থাকাসহ মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ সংকটে কয়েক বছর ধরে সব শিশুকে টিকা দেওয়া হয়নি। এর জন্য জনবল ঘাটতি ও টিকা কর্মসূচিতে নজরদারিরও অভাব ছিল। টিকা কর্মসূচিতে সম্পৃক্ত কর্মীদের মধ্যে ছিল অসন্তোষ। এছাড়া নিয়মিত বিশেষ টিকার ক্যাম্পেইনও হয়নি।

এছাড়া হামের রুটিন টিকা কার্যক্রমে ১০ থেকে ১৫ ভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়নি। বাদ পড়া শিশুরাই পাঁচ বছর অন্তর বিরাট সংখ্যায় পরিণত হয়েছে। এসব কারণে মহামারির মতো হাম ছড়িয়ে পড়েছে। ৯ মাসের কম বয়সি শিশু হাম সংক্রমিত হওয়ায় তাদের অভিভাবক-স্বজনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, কোনো রোগের বিস্তার যখন ভয়াবহ আকার ধারণ করে, তখন সেটি ‘জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে’ পরিণত হয়। বর্তমান সরকার এরই মধ্যে চিকিৎসকদের ছুটি বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পরিস্থিতিকে জরুরি হিসেবে ঘোষণা করা হয়নি।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের