• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করল লুফথানসা

আন্তর্জাতিক ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকট ও জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা। ব্যয় কমানোর অংশ হিসেবে প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২২ এপ্রিল) স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে থাকায় পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে লুফথানসা তাদের লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধ করেছে এবং ২৭টি বিমান অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে জেট জ্বালানির দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। অক্টোবর পর্যন্ত ফ্লাইট সংখ্যা কমানোর ফলে প্রায় ৪০ হাজার টন জেট ফুয়েল সাশ্রয় হবে, যা মোট আসন সক্ষমতার মাত্র এক শতাংশের সমান।

লুফথানসা আরও জানিয়েছে, তারা ইউরোপীয় রুট পুনর্বিন্যাসের কাজ করছে। এর অংশ হিসেবে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে অলাভজনক রুট বন্ধ করা হবে, তবে জুরিখ, ব্রাসেলস ও ভিয়েনা থেকে কিছু রুট সম্প্রসারণ করা হবে।

জ্বালানি ব্যয় বৃদ্ধি ইতোমধ্যে যাত্রীদের ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। বিমান টিকিটের দাম ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইউরোপে সর্বোচ্চ ছয় সপ্তাহের জেট ফুয়েল মজুত থাকতে পারে।

বিশ্বজুড়ে অধিকাংশ বিমান সংস্থা বর্তমানে উচ্চ ব্যয়ের চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা