• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চারজনকে গলা কেটে হত্যা, নেপথ্যে ১২ বিঘা জমি

নওগাঁ প্রতিনিধি    ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পি.এম.
নওগাঁয় নিজ ঘর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার পেছনে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ। পুলিশ এবং স্বজনদের বক্তব্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর হাসপাতালের মর্গ থেকে লাশ নিতে এসে জমিজমা সংক্রান্ত ঝামেলার বিষয়টি নিশ্চিত করেন নিহত হাবিবুরের স্ত্রী পপির চাচাতো ভাই সবুজ আহমেদ।

সবুজ আহমেদ জানান, প্রায় বছরখানের আগে থেকেই জমি-জমা ভাগাভাগি নিয়ে ঝামেলা চলছিল। নিহত হাবিবুরদের আনুমানিক ১৫ বিঘা জমি রয়েছে। যার থেকে ১২ বিঘা জমি হাবিবুরের নামে লিখে দেন তার বাবা নমির মণ্ডল। আর পাঁচ বোনের প্রত্যককে ১০ কাঠা করে জমি দেন। এরপর থেকেই বোনদের সাথে ঝামেলা চলে আসছিল। ধারণা করা হচ্ছে জমি ভাগের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এর আগে গতকাল লাশ উদ্ধার শেষে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এই ঘটনার পেছনে কোনো ডাকাতি, দস্যুতার সম্পৃক্ততা আছে বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে ঘটনাটি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই হতে পারে।

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। সোমবার রাতের কোনো এক সময় ঘরের ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরের ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার