• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ এ.এম.
ছবি : সংগৃহীত

দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিনের মাথায় পদ ছাড়লেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে গুরুং লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত এবং আমার পদের কারণে তদন্ত প্রক্রিয়ায় যেন কোনোভাবেই প্রভাবিত কিংবা স্বার্থের সংঘাত তৈরি না হয়, তা নিশ্চিত করতে আজ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

তিনি জানান, শেয়ারসহ তার বিনিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে জনপরিসরে যে প্রশ্ন উঠেছে, সেগুলো তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।

৩৮ বছর বয়সী গুরুং আরও বলেন, ‘আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনও শক্তি নেই। দেশে চলমান ‘জেন জি’ আন্দোলন, যা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করছে; সেটিও এই বার্তাই দিয়েছে যে, জনজীবন অবশ্যই পরিচ্ছন্ন এবং নেতৃত্বকে জবাবদিহি করতে হবে। যদি আমার ৪৬ জন ভাই-বোনের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে তার উত্তর হলো নৈতিকতা।’

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অর্থ পাচার মামলায় তদন্তাধীন বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সঙ্গে ব্যবসায়িক যোগসাজশের অভিযোগ এবং শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন।

তবে ভাট্টার সঙ্গে কথিত ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্ত শুরু হওয়ার পর গুরুং বলেছিলেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।

সোমবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অনেক গুজব ছড়িয়েছে এবং অভিযোগ ও সত্য এক জিনিস নয়। সিদ্ধান্ত আবেগের ওপর নয়, প্রমাণের ওপর ভিত্তি করে হওয়া উচিত।’

সেই পোস্টে তিনি আরও বলেন, দলের নেওয়া সব সিদ্ধান্ত মেনে চলবেন এবং তদন্তে সহায়তা করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ছয় মাস পর গত ৫ মার্চ দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ জয় পায় র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।

এরপর গত ২৭ মার্চ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ। তার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ‘জেন জি’ আন্দোলনের অন্যতম নেতা গুরুংকে।

এদিকে বলেন্দ্র শাহ সরকারের এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে গত ৯ এপ্রিল তৎকালীন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা মন্ত্রী দীপক কুমার সাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।

ভিওডি বাংলা/এমএস/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা